১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ইসলামী মূল্যবোধে মাদকমুক্ত জীবন গড়ার আহ্বান

বদরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৪৭ Time View

রংপুরের বদরগঞ্জে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে মাদক নির্মূল সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদকমুক্ত জীবন গড়ি, ইসলামী অনুশাসন মেনে চলি” স্লোগানকে সামনে রেখে বুধবার রাতে উপজেলার ৮ নম্বর রামনাথপুর ইউনিয়নের হাসিনানগর এলাকায় যুব সমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী। বক্তব্য দেন রামনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম প্রামাণিক, ইউনিয়ন জামায়াতের আমীর শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে সচেতন করে তুলতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে একটি সুন্দর, মানবিক ও সুস্থ সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
About Author Information

ইসলামী মূল্যবোধে মাদকমুক্ত জীবন গড়ার আহ্বান

বদরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৫২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬