১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর কারাগারে বন্দীদের জন্য টেলিভিশন হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৬:০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৪ Time View

রংপুর কারাগারে বন্দীদের জন্য টেলিভিশন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, রংপুর
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রংপুর কেন্দ্রীয় কারাগারের বন্দীদের বিনোদনের জন্য টেলিভিশন হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) বিকেলে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রকিব আমিন বন্দীদের জন্য টেলিভিশন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর কারাগারের জেল সুপারসহ কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। এ সময় কারাগারে থাকা বন্দীদের মানসিক প্রশান্তি ও সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করতে এ উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের সুযোগ করে দিতে কারাগারের বন্দীদের জন্য টেলিভিশন সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে বন্দীরা কারাগারের ভেতর থেকেই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখতে পারবেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও কারা কর্মকর্তারা বন্দীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
About Author Information

রংপুর কারাগারে বন্দীদের জন্য টেলিভিশন হস্তান্তর

Update Time : ০৬:০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬