১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিউলীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ৩৬ Time View

রংপুরে শিউলীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিউলী নামের এক নারীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর বোতলা আরসিসি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া স্মরণীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরুন্নবী ফুলু, সাবেক সমন্বয়ক নাহিদ হাসান খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিউলী মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর ফলে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তারা দাবি করেন।

বক্তারা অবিলম্বে শিউলীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভে দুই গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শিউলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

Tag :
About Author Information

রংপুরে শিউলীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

Update Time : ১২:০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬