১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে মিঠাপুকুরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৮৮ Time View

মাদ্রাসাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে মিঠাপুকুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, মিঠাপুকুর (রংপুর)।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও আলেম সমাজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা, বানোয়াট ও কুরুচিপূর্ণ’ কনটেন্ট প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এক কনটেন্ট নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা ও আলেম সমাজকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর ও সম্পাদিত (এডিট করা) ভিডিও প্রচার করেছেন। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. নাজমুল হাসান সিদ্দিকীসহ অন্য বক্তারা বলেন, ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক ও এলাকাবাসী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত কনটেন্ট নির্মাতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
About Author Information

মাদ্রাসাকে নিয়ে অপপ্রচারের অভিযোগে মিঠাপুকুরে মানববন্ধন

Update Time : ১১:০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬