রংপুরে হোটেলের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৬,টার দিকে নগরীর নর্থ ভিউ হোটেল-এ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হোটেলটির উঁচু ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। নিহত নারীর পরিচয় শনাক্তে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ প্রশাসনের একাধিক টিম কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়া এবং তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Reporter Name 









