১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুজসাতের মৃত্যুর মামলায় গ্রেপ্তার সাকিনের রিমান্ড শুনানি রোববার

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২ Time View
  1. নুজসাতের মৃত্যুর মামলায় গ্রেপ্তার সাকিনের রিমান্ড শুনানি রোববার

নিজস্ব প্রতিবেদক, রংপুর।
রংপুর নগরীর হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

নুজসাতের বাবার করা মামলার ভিত্তিতে সম্প্রতি সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। আদালত আবেদনটির শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেন।

এদিকে সাকিনের গ্রেপ্তারের পর রংপুর মেডিকেল কলেজের একদল শিক্ষার্থী প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাঁরা দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্তের আগে তাঁদের সহপাঠীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। এ দাবিতে শিক্ষার্থীরা হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

তবে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নুজসাতের মৃত্যুর আগে ও পরে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, তথ্যপ্রযুক্তি–সংক্রান্ত আলামত এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশের কর্মকর্তারা জানান, তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ হওয়ার আগে কারও দায় বা নির্দোষিতা সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

গত ২২ জুন রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী সময়ে তাঁর পরিবার মামলা দায়ের করে। মামলার তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Tag :
About Author Information

নুজসাতের মৃত্যুর মামলায় গ্রেপ্তার সাকিনের রিমান্ড শুনানি রোববার

Update Time : ০৯:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬