১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভিসা জালিয়াতি চক্রের তিন সদস্য আটক, উদ্ধার জাল পাসপোর্ট ও ভুয়া নথি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯ Time View

রংপুরে ভিসা জালিয়াতি চক্রের তিন সদস্য আটক, উদ্ধার জাল পাসপোর্ট ও ভুয়া নথি

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ভিসা জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত পাসপোর্ট, ভুয়া বিদেশি পাসপোর্ট, জাল কাগজপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরের তাজহাট থানার কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। তাঁদের বাড়ি রংপুর ও নীলফামারী জেলায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া অফার লেটার, জাল ভিসা ডকুমেন্ট, ভুয়া বিমান টিকিট, অর্থ আদায়ের রসিদসহ ৩০ সেট কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি ভুয়া আইডি কার্ড, দুটি প্যানাফ্লেক্স ব্যানার ও অফিস সজ্জায় ব্যবহৃত নেমপ্লেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন প্রচার করতেন। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তাঁরা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

রংপুরে ভিসা জালিয়াতি চক্রের তিন সদস্য আটক, উদ্ধার জাল পাসপোর্ট ও ভুয়া নথি

Update Time : ০৫:১৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬