১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

  • Reporter Name
  • Update Time : ০২:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৯ Time View

রংপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রংপুর
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বক্তারা বলেছেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা ও প্রতিরোধই সবচেয়ে কার্যকর উপায়।

আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার সকালে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি পড়ছে তরুণদের ওপর। তাই মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সক্রিয় ভূমিকা নিতে হবে।
তিনি বলেন, সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের প্রতি পারিবারিক নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ, র‍্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আফতাব উদ্দিন।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

রংপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

Update Time : ০২:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬