১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নুজসাতের মৃত্যু: রমেক শিক্ষার্থী সাকিনের এক দিনের রিমান্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৮ Time View

রংপুরে নুজসাতের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলায় রমেক শিক্ষার্থী সাকিনের এক দিনের রিমান্ড

নিজস্ব নিজস্ব প্রতিনিধি রংপুরঃ
রংপুরে কলেজছাত্রী নুজসাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার রংপুরের একটি আদালতে সাকিনকে হাজির করে এক দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২২ জুন রংপুর নগরের একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। পরে ওই মামলায় সাকিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মামলার বিভিন্ন দিক যাচাইয়ে সাকিনকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নেওয়া হবে।
এদিকে নুজসাতের মৃত্যুকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজে কয়েক দিন ধরে আলোচনা-সমালোচনা চলছে। এর আগে সাকিনের গ্রেপ্তারের প্রতিবাদে একদল শিক্ষার্থী বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেন। অন্যদিকে নুজসাতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

পুলিশ বলছে, তদন্ত এখনো চলমান। তদন্ত শেষ হওয়ার আগে মামলার বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

রংপুরে নুজসাতের মৃত্যু: রমেক শিক্ষার্থী সাকিনের এক দিনের রিমান্ড

Update Time : ০৯:৪৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬