১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমন্বিত উদ্যোগে শিশুশ্রমমুক্ত সমাজ গড়ার আহ্বান রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৭ Time View

রংপুর প্রতিনিধিঃ
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, বাংলাদেশে শিশুশ্রম একটি বড় সামাজিক সমস্যা। বিশেষ করে ছোট ও মাঝারি শিল্পকারখানা, পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার, প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োজিত হওয়ার প্রবণতা বেশি। এতে তারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শিকার হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, শিশুদের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শ্রমিক নিয়োগ করা হলে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়বে এবং শিশুশ্রম কমিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন জরুরি।

তিনি উল্লেখ করেন, একক কোনো উদ্যোগে শিশুশ্রম নির্মূল করা সম্ভব নয়। এ জন্য শ্রমিক সংগঠন, শিল্পমালিক, বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত এবং শ্রম পরিদর্শক (সাধারণ) মো. জুলফিকার আলী।

এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা।

Tag :
About Author Information

সমন্বিত উদ্যোগে শিশুশ্রমমুক্ত সমাজ গড়ার আহ্বান রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

Update Time : ১০:৫২:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬