১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৩ Time View

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১১৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় মূর্তিটি চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের একটি দল হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে অভিযান চালায়। অভিযানে মো. হাসান আহাম্মদের বাড়ির গোয়ালঘর থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিসমত ভৈষা গ্রামের মো. হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও (মুন্সিপাড়া) এলাকার মো. নাজমুল (৬৪)।
র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি এবং প্রস্থ ২২ ইঞ্চি। এর আনুমানিক মূল্য ৩ কোটি ৪৫ লাখ টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মূল্যবান মূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।

এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তি, জব্দ করা আলামত এবং গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব বলেছে, প্রত্নসম্পদ ও জাতীয় ঐতিহ্য রক্ষায় প্রত্নবস্তু চোরাচালানের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

Update Time : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬