১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৪ Time View
  • রংপুরে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর নগরীর পরশুরাম থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) রাত পৌনে ৯টার দিকে পরশুরাম থানার ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল মধ্যপাড়ার টুকুর মোড় এলাকার একটি বাঁশঝাড়ে এ অভিযান চালানো হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চার গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। এ সময় মো. তৌহিদুল ইসলাম (৩৫) ও মো. ময়নুল ইসলাম (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি পরশুরাম এলাকার আমাশু কুকরুল মধ্যপাড়ায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়, রংপুর মহানগরীকে মাদক ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

Update Time : ০৫:০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬