১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৮ Time View

রংপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের কুকরুল মধ্যপাড়া এলাকায় দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক সংগঠন কুকরুল মধ্যপাড়া যুব ফাউন্ডেশন। মঙ্গলবার আয়োজিত এ ক্যাম্পে শতাধিক অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। জ্বর, সর্দি-কাশি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসা ব্যয় অনেক নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বাসিন্দা বলেন, বর্তমানে চিকিৎসা ও ওষুধের খরচ বেড়ে যাওয়ায় অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা তাদের জন্য উপকারী।
মেডিকেল ক্যাম্প চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা বলেন, যুবসমাজ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হলে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত হবে বলে জানান তারা।

Tag :
About Author Information

রংপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন শতাধিক মানুষ

Update Time : ০৬:৫৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬