১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চায়ের প্যাকেটের আড়ালে ১২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৯ Time View
  1. রংপুরে চায়ের প্যাকেটের আড়ালে ১২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধি
রংপুরে একটি কুরিয়ার সার্ভিসে পাঠানো চায়ের প্যাকেটের আড়ালে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পীরগঞ্জ উপজেলার মনসুর ওরফে বোদা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নগরের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৭টি চায়ের প্যাকেট তল্লাশি করে ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ওই চালানের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে মনসুর ওরফে বোদাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসির কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া ইয়াবার উৎস, গন্তব্য এবং এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদক পাচারে কুরিয়ার সেবার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Tag :
About Author Information

রংপুরে চায়ের প্যাকেটের আড়ালে ১২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Update Time : ০৮:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬