রংপুরে নজরুল বর্ষের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’-এর তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানী থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেল প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন
ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা,সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন অংশ নেন। জেলা প্রশাসনের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সংগীতকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং পরিবেশনার আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
Reporter Name 









