১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মসজিদ নির্মাণকাজ ও মাদ্রাসা পরিদর্শনে এমপি রায়হান সিরাজ

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১২ Time View

রংপুরে মসজিদ নির্মাণকাজ ও মাদ্রাসা পরিদর্শনে এমপি রায়হান সিরাজ

রংপুর প্রতিনিধিঃ
রংপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. রায়হান সিরাজ রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের চিলমন পশ্চিমপাড়া জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেছেন। একই সঙ্গে তিনি শাহপাড়া হাফিজিয়া মাদ্রাসাও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন অবকাঠামোগত ও নাগরিক সমস্যা তাঁর সামনে তুলে ধরেন। অধ্যাপক রায়হান সিরাজ সমস্যাগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বাহার-কাছনা এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের নেতা হাফেজ মোহাম্মদ আজহার কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, স্থানীয় উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজ দ্রুত এগিয়ে নিতে এ ধরনের পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

রংপুরে মসজিদ নির্মাণকাজ ও মাদ্রাসা পরিদর্শনে এমপি রায়হান সিরাজ

Update Time : ০৩:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬