রংপুরে ১০–১২ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে: সমাজকল্যাণমন্ত্রী
রংপুর প্রতিনিধি
রংপুর বিভাগে আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের রংপুর বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উননবী ডন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্ত্রী বলেন, রংপুর জেলা ও বিভাগের মানুষের জন্য আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে যোগ্য উপকারভোগীরা সরকারি সহায়তা আরও সহজে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন, উপকারভোগীদের কাছে সরকারি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা হয়। এ সময় কর্মকর্তারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ করেন।
Reporter Name 









