১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৯ Time View

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি:
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রংপুরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের যুগ্মপরিচালক মো. সহিদুর রহমান সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রকিব আমীন।

বক্তারা বলেন, টেকসই গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আধুনিক কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকারি বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Tag :
About Author Information

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রংপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬