১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৯৭০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১০ Time View

পঞ্চগড়ে ৯৭০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়
পঞ্চগড়ের বোদা উপজেলায় অভিযান চালিয়ে ৯৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করেছে র‌্যাব-১৩। এ সময় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি দল বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় মো. আনসার আলীর (৪৫) বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনসার আলীর বাড়ি বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে। র‌্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
About Author Information

পঞ্চগড়ে ৯৭০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

Update Time : ০৯:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬