১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আসাদুল হাবিব দুলু

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬ Time View

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আসাদুল হাবিব দুলু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে আসাদুল হাবিব দুলুকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এ সিদ্ধান্তের অনুলিপি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আসাদুল হাবিব দুলু

Update Time : ০১:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬