রংপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, রংপুর,
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের রংপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত দশটার দিকে রংপুরের আরডিআরএস অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান কোয়েল।
মতবিনিময় সভায় রংপুর অঞ্চলের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) বলেন, যে সকল ক্লিনিক হাসপাতাল লাইসেন্স হীন ভাবে ব্যাঙের ছাতার মতো মানহীন ভাবে পরিচালিত হচ্ছে তার দায়ভার আমরা নেব না। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আমরা এসেছি। এ সময় তিনি আরো বলেন এসব মানহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের কারণে আজকে স্বাস্থ্য সেবা অনেক পিছিয়ে পড়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
আলোচনায় উঠে আসে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব গুরুত্ব আরোপ করা হয়।
পাশাপাশি কেন্দ্রীয় নেতারা সদস্যদের বিভিন্ন মতামত ও প্রস্তাব গুরুত্ব সহকারে শোনেন এবং সেগুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
Reporter Name 









