১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর কোতোয়ালী থানার অভিযানে চোর, নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৭ Time View

রংপুর কোতোয়ালী থানার অভিযানে চোর, নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে চুরি, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ নয়জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) পরিচালিত এ অভিযানে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া চুরির মামলার একজন এজাহারভুক্ত আসামি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একজন আসামি, একটি মামলার সাজাপ্রাপ্ত একজন এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

আরপিএমপি জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালী থানা পুলিশ মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুর কোতোয়ালী থানার অভিযানে চোর, নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

Update Time : ০৫:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬