১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি নদ-নদীর পানি বৃদ্ধি এবং স্বাভাবিক জনজীবনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

পরিচালকের পক্ষে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

Tag :
About Author Information

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Update Time : ০৮:১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬