১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১০ Time View

রংপুরে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরীর তাজহাট থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি শুকনা গাঁজাসহ নাসিমা ওরফে বুন্দি (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে মহানগরের ২৮ নম্বর ওয়ার্ডের হেলাল প্রেস লিচুবাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে তাজহাট থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাসিমার বাড়ি তাজহাট এলাকার বাবুপাড়া লিচুবাগানে। তাঁর কাছ থেকে এক কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

এ ঘটনায় তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক কারবার দমন, অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

Update Time : ০৬:১৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬