১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৮ Time View

রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গঙ্গাচড়া মডেল থানা এলাকা থেকে ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রংপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

রংপুরে ২ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ০১:১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬