রংপুরে ৫ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরীর ভগী বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (১৮ জুলাই) পরিচালিত এ অভিযানে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রংপুর মহানগর ভোগী বালাপাড়া এলাকার ভেজাল রফিকুল কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরপিএমপি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 









