১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুর মহানগরীর দুটি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর ‘ক’ সার্কেল ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কোতয়ালী মেট্রো থানার লালবাগ কেডিসি পাড়া এবং তাজহাট মেট্রো থানার ডিমলা কর্ণগোটলা এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াস্কা অবন্তী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানকালে চারজনকে আটক করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ০ দশমিক ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মো. শহিদুল (৪০), মো. জেনারুল ইসলাম (৩২), মোছা. রাহেলা (২২) ও মো. বাদল (৪০)।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা চারটি পৃথক মামলায় ভ্রাম্যমাণ আদালত তিনজনকে তিন মাস করে এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। মামলার বাদী ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোসাদ্দেক হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদক নির্মূল এবং মাদক কারবারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে মাদকবিরোধী অভিযানে চারজনের কারাদণ্ড

Update Time : ০৮:৪৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬