১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরপিএমপির পর্যালোচনা সভা: মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১০ Time View

আরপিএমপির পর্যালোচনা সভা: মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রংপুর
মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, প্রতারণা, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ দমনে গোয়েন্দা তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

মঙ্গলবার (২১ জুলাই) পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, বিভিন্ন জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, জুন মাসে আরপিএমপিতে ১৫৬টি নিয়মিত মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৫০ জন। এ ছাড়া ৬০টি মাদক মামলায় ৭৪ জন এবং ১১০টি নন-এফআইআর মামলায় ১৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময়ে অভিযানে ১ দশমিক ১১৪ কেজি গাঁজা, ৯৪৭টি ইয়াবা, ২২ গ্রাম হেরোইন, ৩৩টি ট্যাপেনডল ট্যাবলেট ও ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৩১ হাজার ১৪০ টাকা। পাশাপাশি দুটি অটোরিকশা, দুটি মোটরসাইকেল এবং চোরাই এসি তার উদ্ধার করা হয়েছে।

সভায় পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে আরপিএমপির অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি মামলার দ্রুত তদন্ত, ওয়ারেন্ট তামিল বৃদ্ধি এবং পলাতক আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করার নির্দেশ দেন।

ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও নির্দেশনা দিয়ে তিনি বলেন, মহানগরে সড়ক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালাতে হবে। একই সঙ্গে ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

Tag :
About Author Information

আরপিএমপির পর্যালোচনা সভা: মাদকের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ

Update Time : ০৬:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬