১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে রংপুরে আলোচনা সভা ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সোমবার রংপুর নগরের নিসবেতগঞ্জের জরিমুন নেছা স্কুল অ্যান্ড কলেজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং শিক্ষার্থীদের সম্মিলিতভাবে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ক্ষতি তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানানো হয়। পরে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শপথ নেন।

অনুষ্ঠান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬