১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ৬০ বোতল এসকাফ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে ৬০ বোতল এসকাফ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক রংপুর,
রংপুর: রংপুর মহানগরীতে অভিযান চালিয়ে ৬০ বোতল নেশাজাতীয় এসকাফ (ই-স্কাফ) সিরাপ ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএমপির তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানার ১৫ নম্বর ওয়ার্ডের রংপুর-ঢাকা মহাসড়কের মর্ডান মোড় এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। চাঁদ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী এলাকার বিকাশ চন্দ্র রায় (৩০) এবং কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কালিকাপুর এলাকার মো. মশিয়ার রহমান (২৫)।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

রংপুরে ৬০ বোতল এসকাফ সিরাপসহ দুই যুবক গ্রেপ্তার

Update Time : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬