১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ২৫ দফা দাবি, ৭ দিনের আল্টিমেটাম

  • Reporter Name
  • Update Time : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮ Time View

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ২৫ দফা দাবি, ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজ প্রশাসনের কাছে ২৫ দফা দাবি জানিয়ে আগামী সাত দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার (২৩,জুলাই) দুপুরে কলেজের প্রধান ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুহাফিজ মোস্তফা। এ সময় আরবি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হক মাসুমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কলেজে প্রশাসনিক অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির নানা অভিযোগ থাকলেও সেগুলোর কার্যকর সমাধান হচ্ছে না। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ২৫ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে মাহমুদুল হক মাসুম বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীবান্ধব প্রশাসন নিশ্চিত করতেই এসব দাবি উত্থাপন করা হয়েছে বলে জানান তারা।

সংবাদ সম্মেলনে কলেজের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন। আগামী সাত দিনের মধ্যে দাবির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শিক্ষার্থীরা জানান।

Tag :
About Author Information

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ২৫ দফা দাবি, ৭ দিনের আল্টিমেটাম

Update Time : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬