১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ঠিকানায় রংপুরের বইবাড়ির যাত্রা শুরু

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮ Time View

নতুন ঠিকানায় রংপুরের বইবাড়ির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের সাহিত্য ও সংস্কৃতিচর্চার পরিচিত মিলনকেন্দ্র বইবাড়ি নতুন ঠিকানায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। বুধবার সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সভাপতি আলহাজ কাজী মো. জুননুন সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, সাংবাদিক ও কবি মাহবুবুল ইসলাম, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী ডলার, সুজন রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জুসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন।

বক্তারা বলেন, রংপুরে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে বইবাড়ি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন ঠিকানায় কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং এটি লেখক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের জন্য প্রাণবন্ত মিলনস্থল হিসেবে গড়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বইবাড়ির পরিচালক সেলিনা সাত্তার শেলী, শরিফুল আলম অপু, শামসুজ্জামান সোহাগ ও জাকির আহমদ উপস্থিত ছিলেন। নতুন ঠিকানায় বইবাড়িতে বই বিক্রি ও ভাড়ার পাশাপাশি সাহিত্য আড্ডা, লেখকের জন্মদিন উদ্‌যাপন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Tag :
About Author Information

নতুন ঠিকানায় রংপুরের বইবাড়ির যাত্রা শুরু

Update Time : ১০:৪৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬