১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চুরির মামলার আসামি গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক পানির পাম্প উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৭ Time View

রংপুরে চুরির মামলার আসামি গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক পানির পাম্প উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পরশুরাম থানা-পুলিশ চুরির একটি মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে চোরাই একটি বৈদ্যুতিক পানির পাম্প উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৪,জুলাই) আরপিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই পরশুরাম থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া আসামির নাম প্রাণ কৃষ্ণ রায় তিতাশ (২১)। তিনি আমাশু কুকরুল পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পরশুরাম থানায় দায়ের হওয়া চুরির মামলায় (ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড) এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর কাছ থেকে চোরাই একটি বৈদ্যুতিক পানির পাম্প উদ্ধার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরে চুরির মামলার আসামি গ্রেপ্তার, চোরাই বৈদ্যুতিক পানির পাম্প উদ্ধার

Update Time : ১২:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬