১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পাঠাভ্যাস গড়ে তুলতে বিভাগীয় পাঠক সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

রংপুরে পাঠাভ্যাস গড়ে তুলতে বিভাগীয় পাঠক সমাবেশ

রংপুর প্রতিনিধিঃ
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলে জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ নির্মাণের আহ্বান জানানো হয়েছে রংপুরে অনুষ্ঠিত বিভাগীয় পাঠক সমাবেশে।

শনিবার সকালে রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের হলরুমে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহযোগিতায় বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, বই মানুষের জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম। তিনি অভিভাবকদের শিশুদের বই পড়ায় উৎসাহিত করার পাশাপাশি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই।

সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, প্রযুক্তির বিস্তারের ফলে বই পড়ার অভ্যাস কমে গেলেও ব্যক্তিগত বিকাশ, মনোযোগ বৃদ্ধি ও ইতিবাচক চিন্তাভাবনা গঠনে বইয়ের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (উন্নয়ন ও আইসিটি) ডা. সঞ্জীব সূত্রধর।

পাঠক সমাবেশ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা ভ্রাম্যমাণ বইমেলা পরিদর্শন করেন। এর আগে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এসে শেষ হয়।

এদিকে, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত বইমেলায় চারটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

Tag :
About Author Information

রংপুরে পাঠাভ্যাস গড়ে তুলতে বিভাগীয় পাঠক সমাবেশ

Update Time : ০৯:৫৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬