১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০১:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৯ Time View

হারাগাছে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেপ্তার

রংপুর প্রতিনিধিঃ
রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক, অনলাইন জুয়া, চুরি মামলার সন্দেহভাজন এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে হারাগাছ থানার পশ্চিম পোদ্দারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবাসহ মো. হাসান মিয়া (২৮) ও মো. শাহরিয়ার রহমান স্বাধীনকে (২২) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাত ৩টার দিকে বেনুঘাট ময়নাকুটি দালালিপাড়া এলাকায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় মারিফা হক মিম (৩১) ও দুলাল মিয়া সাদ্দামকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিকভাবে ফোনটিতে অনলাইন ক্যাসিনো ও জুয়ার বিভিন্ন অ্যাপ ও লিংকের ব্যবহার পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পৃথক অভিযানে চুরি মামলার সন্দেহভাজন হিসেবে রিয়াজুল ইসলাম বাবু (২২) নামে একজনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া সংবাদের ভিত্তিতে বাহার কাচনা দাওয়াইটারী এলাকায় অভিযান চালিয়ে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ মিয়া (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি শ্বশুরবাড়িতে গিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরপিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

হারাগাছে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধে ৬ জন গ্রেপ্তার

Update Time : ০১:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬