১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ১১ Time View

গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
গাইবান্ধায় র‍্যাব-১৩-এর পৃথক অভিযানে ২১৩ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদকদ্রব্য এসকাফ (ESkuf) জব্দ করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, ২৩ জুলাই বিকেলে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে শিপুল চন্দ্র মহন্ত (৩৩) ও আমিনুল ইসলাম (৩৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট এলাকায় আরেকটি অভিযানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ সময় মাহাবুব আলম ওরফে ভুট্টো (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে জব্দ করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

Tag :
About Author Information

গাইবান্ধায় র‍্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ জব্দ, গ্রেপ্তার ৩

Update Time : ০৪:৩৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬