- বিআরডিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, ঋণ ও প্রণোদনার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে সোমবার (২৭ জুলাই) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ করা হয়।
বিআরডিবির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব কররেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরী।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিআরডিবির সদস্য, ঋণগ্রহীতা, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিআরডিবির রংপুর বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি নির্বাচিত সুফলভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ, ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণের চেক হস্তান্তর এবং কিশোরীদের প্রণোদনার চেক প্রদান করা হয়।
বক্তারা পল্লী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তার মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 









