১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ডিবির অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১১ Time View

কুড়িগ্রামে ডিবির অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ২৮, জুলাই) ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন স্বামী-স্ত্রী এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

কুড়িগ্রামে ডিবির অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Update Time : ০৩:৫৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬