১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারী উদ্যোক্তা উন্নয়ন ও মাদক প্রতিরোধে আরপিএমপি কমিশনারের সঙ্গে উইমেন চেম্বারের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০৩:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৮ Time View

নারী উদ্যোক্তা উন্নয়ন ও মাদক প্রতিরোধে আরপিএমপি কমিশনারের সঙ্গে উইমেন চেম্বারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২৮, জুলাই)দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহানাজ পারভীন শাহিনের নেতৃত্বে প্রতিনিধি দলে পরিচালক শারমীন আক্তার শিমুল, গুলশান আরা ইয়াছমীন, ফেরদৌসী ইয়াছমীন, মাহমুদা বেগম শরিফা, ফেরদৌসী জেসমিন ও মোছা. মীম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তা মেলার আয়োজন, চেম্বারের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারের নীতিগত ও কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়।

সভায় সমাজে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা এবং এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং নিরাপদ, মাদকমুক্ত সমাজ গঠনে আরপিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।

আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

নারী উদ্যোক্তা উন্নয়ন ও মাদক প্রতিরোধে আরপিএমপি কমিশনারের সঙ্গে উইমেন চেম্বারের মতবিনিময়

Update Time : ০৩:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬