১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ ও গ্রেড পরিবর্তনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ ও গ্রেড পরিবর্তনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ চালু এবং গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকেরা।

শনিবার (০১,আগস্ট) রংপুর বিভাগীয় পর্যায়ে আয়োজিত রংপুর বেগম রোকেয়া উচ্চঃ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান মানিক।

লিখিত বক্তব্যে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে উচ্চ আদালতে দায়ের হওয়া একটি রিট মামলার রায়ের পর থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যত বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক সংকট তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৯৫ সালের জনবল কাঠামো ও ২০২৫ সালের সংশোধিত নীতিমালার কিছু বিধান পর্যালোচনা করে প্রশাসনিক পদে নিয়োগের পথ উন্মুক্ত করা প্রয়োজন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করা হয়।

তারা আরও বলেন, বর্তমানে সহকারী প্রধান শিক্ষকের গ্রেড ও সিনিয়র সহকারী শিক্ষকের গ্রেড একই হওয়ায় পদটির মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ বৈষম্য দূর করতে সহকারী প্রধান শিক্ষককে সপ্তম গ্রেড এবং প্রধান শিক্ষককে ষষ্ঠ গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত জনবল কাঠামো ও নীতিমালার প্রয়োজনীয় সংশোধন করে পদোন্নতির মাধ্যমে নিয়োগ কার্যক্রম চালু এবং গ্রেড বৈষম্য দূর করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০/৬০ জন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ ও গ্রেড পরিবর্তনের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন

Update Time : ০৯:২৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬