১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রংপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রংপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
“জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • বুধবার (৫, আগষ্ট) সকালে নগরীর জুলাই চত্বর স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে রংপুর বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ত্যাগ ও সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শহীদদের অবদান চিরস্মরণীয় করে রাখতে রাষ্ট্র ও সমাজের সব স্তরে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Tag :
About Author Information

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রংপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা কর্মসূচি

Update Time : ০৭:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬