১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবিতে উত্তেজনার পর একই কর্মসূচিতে ছাত্রদল-ছাত্রশিবির

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

বেরোবিতে উত্তেজনার পর একই কর্মসূচিতে ছাত্রদল-ছাত্রশিবির

নিজস্ব প্রতিনিধি রংপুরঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ লেখা ঘিরে সৃষ্ট উত্তেজনার এক দিন পর একই কর্মসূচিতে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে দুই সংগঠনের নেতাদের একসঙ্গে উপস্থিতি নতুন আলোচনা তৈরি করেছে।

বুধবার (০৬,আগষ্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলীর সঙ্গে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইমামিন এবং ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এর আগে ‘শিবিরমুক্ত ক্যাম্পাস’ লেখা এবং তা ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। ওই ঘটনার পর প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নেয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক উত্তেজনার পর একই কর্মসূচিতে অংশগ্রহণ ক্যাম্পাসে সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিতে পারে। তবে রাজনৈতিক মতপার্থক্য নিয়ে দুই সংগঠনের অবস্থান আগের মতোই বহাল রয়েছে।

Tag :
About Author Information

বেরোবিতে উত্তেজনার পর একই কর্মসূচিতে ছাত্রদল-ছাত্রশিবির

Update Time : ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬