১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৬ Time View

রংপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শুক্রবার (০৭,আগষ্ট) আরপিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে কোতোয়ালি থানার জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মো. মনির হোসেন (৩৩)কে আটক করা হয়।

অপর অভিযানে কোতোয়ালি থানার ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শালবন বোতলাপাড়া এলাকায় নির্মাণাধীন মহিলা কলেজ ভবনে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মো. নাদিম চৌধুরী (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

আরপিএমপি জানিয়েছে, মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tag :
About Author Information

রংপুরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে দুজন গ্রেপ্তার

Update Time : ০৯:৫৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬