১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সুবিধাবঞ্চিত ২৫ জনের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

রংপুরে সুবিধাবঞ্চিত ২৫ জনের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে রংপুরে ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা লাভ শেয়ার বিডি-এর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর আওতায় এসব চা-ঘর দেওয়া হয়।
আজ রোববার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে চা-ঘরগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের ব্যানারে বলা হয়েছে, প্রকল্পটির লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তোলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুফফিকুল ফজল আনসারী এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু সহ স্থানীয় জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।

আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। চা-ঘরের মাধ্যমে উপকারভোগীরা নিজ উদ্যোগে ব্যবসা পরিচালনা করে আয় করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Tag :
About Author Information

রংপুরে সুবিধাবঞ্চিত ২৫ জনের মধ্যে ২৫টি চা-ঘর হস্তান্তর

Update Time : ০৭:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬