১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের তাজহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৪:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View
  1. রংপুরের তাজহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর নগরের তাজহাটে পৃথক অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও ইয়াবা সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তাজহাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাজহাট থানার পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, রাত ১২টা ১০ মিনিটের দিকে নগরের ৩২ নম্বর ওয়ার্ডের ইউসুফ স্কুলের বিপরীতে সোহেল পার্কের ভেতর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—জনি মিয়া (৩০), আনিছ মিয়া (৩৫), আশিক মিয়া (২৫) ও রবিউল আলম (৪০)। তাঁদের সবার ঠিকানা তাজহাটের ধর্মদাস মুসলিমপাড়া এলাকায়। রবিউল আলমের স্থায়ী ঠিকানা নগরের হারাগাছ এলাকার বাহার কাছনা সিগারেট কোম্পানি এলাকায়।

অন্যদিকে একই সময়ে তাজহাট থানার ২৮ নম্বর ওয়ার্ডে তাজহাট উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশে একটি পুরোনো ভবনের সিঁড়ি থেকে ইয়াবা সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন—শাকিবুল হাসান ওরফে শাকিব (১৯), শামিম হোসেন (২০) ও শাওন ইসলাম (২০)।

পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে একটি সিলভার রঙের ফয়েল পেপারে অর্ধগলিত ইয়াবা ট্যাবলেট, পাঁচ টাকার নোট দিয়ে তৈরি ইয়াবা সেবনের বিশেষ পাইপ ও দুটি গ্যাস লাইট জব্দ করা হয়েছে।

তাজহাট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

রংপুরের তাজহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

Update Time : ০৪:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬