১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় ২০০ পরিবারের মাঝে পানির পাম্প ও গাছ বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৭ Time View

রংপুরের গঙ্গাচড়ায় ২০০ পরিবারের মাঝে পানির পাম্প ও গাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গঙ্গাচড়া
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীবিধৌত এলাকার হতদরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মধ্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে নলকূপ স্থাপনের জন্য অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ‘প্রজেক্ট ইসেপশন মিটিং’-এ ২০০ ওয়াটার পাম্প প্রকল্পের আওতায় এসব অর্থ ও গাছের চারা বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে নলকূপ স্থাপনের জন্য ১৫ হাজার ৩৩৪ টাকা করে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি পরিবারের হাতে একটি করে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলিমুল বাশার ও গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

সোয়াব মুসলিম চ্যারিটির অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তানভীর আহমেদ।

আয়োজকেরা জানান, প্রকল্পটির মূল লক্ষ্য তিস্তা নদীবিধৌত এলাকার সুবিধাবঞ্চিত পরিবারগুলোর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পরিবারের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

Tag :
About Author Information

রংপুরের গঙ্গাচড়ায় ২০০ পরিবারের মাঝে পানির পাম্প ও গাছ বিতরণ

Update Time : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬