১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা ও অপরাধ প্রতিরোধে রংপুরে পুলিশের বিশেষ মহড়া

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৫ Time View

নাশকতা ও অপরাধ প্রতিরোধে রংপুরে পুলিশের বিশেষ মহড়া

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
নাশকতা, অপরাধ, মাদক ব্যবসা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিরোধে রংপুর মহানগরীতে বিশেষ মহড়া পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

শুক্রবার বিকেলে আরপিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি)-এর নেতৃত্বে মহানগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে মহড়া পরিচালনা করা হয়।

মহড়ায় আরপিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা বিপুলসংখ্যক গাড়ি নিয়ে অংশ নেন। বিকেল ৫টা ৪০ মিনিটে পুলিশ সদস্যরা নগরের মেডিকেল মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় জরুরি পরিস্থিতিতে পুলিশের দ্রুত মোতায়েন, বিভিন্ন ইউনিটের পারস্পরিক সমন্বয় এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা পর্যবেক্ষণ করা হয়।

পুলিশ সূত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দ্রুত উপস্থিতি নিশ্চিত করা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং অপরাধী ও নাশকতাকারীদের তৎপরতা প্রতিহত করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।

আরপিএমপি জানিয়েছে, মহানগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নাশকতা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

নাশকতা ও অপরাধ প্রতিরোধে রংপুরে পুলিশের বিশেষ মহড়া

Update Time : ০৪:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬