১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গ্যারেজ মালিক হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • Update Time : ০৪:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

রংপুরে গ্যারেজ মালিক হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগরীতে অটোরিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমান (৬৫) হত্যা মামলায় তাঁর সাবেক স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৫’আগষ্ট) রাত দেড়টার দিকে মাহিগঞ্জ এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ভোর সাড়ে চারটার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ এলাকা থেকে ফিরোজা বেগম ও রেজাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুরের মাহিগঞ্জ থানার পূর্বখাসবাগ এলাকার দুলাল মিয়া (৪৫), লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার রেজাউল ইসলাম (৫৫) এবং নিহত আব্দুর রহমানের সাবেক স্ত্রী ফিরোজা বেগম (৫৫)।

র‍্যাব-১৩ বলেছে, বিয়ে, তালাক ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আব্দুর রহমান তাজহাট আনসারীর মোড় এলাকায় অটোরিকশার গ্যারেজ চালাতেন। গত বুধবার রাতে কাজ শেষে তিনি গ্যারেজেই ছিলেন। রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬,টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর মাথায় ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গ্যারেজের ভেতর রক্তাক্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে নূর নবী তাজহাট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তে র‍্যাব তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‍্যাবের দাবি, প্রায় পাঁচ-ছয় মাস আগে আব্দুর রহমানের স্ত্রী তাঁকে তালাক দিয়ে চলে যান। পরে দুলাল মিয়ার মধ্যস্থতায় আব্দুর রহমানের সঙ্গে ফিরোজা বেগমের বিয়ে হয়। দুলাল ওই বিয়েতে ‘উকিল বাবা’ হিসেবে ছিলেন এবং এ সময় আর্থিক সুবিধা নেন বলে র‍্যাব জানিয়েছে।

বিয়ের কয়েক দিনের মধ্যে আব্দুর রহমান ও ফিরোজার মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে তাঁদের তালাক হয়। র‍্যাবের দাবি, তালাকের পর ফিরোজার কাবিনের ৫০ হাজার টাকা দুলাল মিয়া নিজের কাছে রেখে দেন। এ ছাড়া অটোরিকশা উদ্ধারের কথা বলে তিনি ফিরোজার কাছে আরও চার হাজার টাকা দাবি করেন।

র‍্যাব বলেছে, এসব বিষয়কে কেন্দ্র করে দুলাল ফিরোজা ও রেজাউল পরস্পর যোগসাজশে আব্দুর রহমানকে হত্যার পরিকল্পনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে তথ্য পাওয়া গেছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য যাচাই বাছাইসহ হত্যাকাণ্ডের পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রংপুর র‍্যাব ১৩।

Tag :
About Author Information

রংপুরে গ্যারেজ মালিক হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

Update Time : ০৪:৩০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬