১১:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গৃহবধূ হত্যার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১৯ Time View

রংপুরে গৃহবধূ হত্যার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর সদর উপজেলার পালিচরা রামজীবন এলাকায় গৃহবধূ রওশনা আক্তারকে নির্যাতনের পর হত্যার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাঁর স্বজনেরা।

আজ শনিবার (১৫ আগস্ট) এ কর্মসূচি পালন করা হয়। নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, দুই সন্তানের জননী রওশনা আক্তারকে তাঁর ভাসুর সবুজ মিয়া ও তাঁর স্ত্রী আজমিরা যোগসাজশ করে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঘরের ধরনার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় আরও কয়েকজন সহযোগিতা করেছেন বলেও অভিযোগ করেন স্বজনেরা।

অভিযোগে সহযোগী হিসেবে রফিকুল ইসলাম, আলামিন, তারিকুল, মনসুর ও ভুট্টু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের স্বজনেরা জানান, ঘটনার সময় রওশনার স্বামী মো. মানিক মিয়া ঢাকায় কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। স্বজনদের দাবি, পারিবারিক বিরোধের জেরে রওশনাকে মারধর করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

বিক্ষোভ ও মানববন্ধন থেকে রওশনা আক্তারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

তবে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা এবং মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার রাতে পালিচড়া কেরানিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রওশনার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বাবার বাড়ি রামজীবন এলাকায় তাঁর মরদেহ দাফন করা হয়।

সদর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Tag :
About Author Information

রংপুরে গৃহবধূ হত্যার অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

Update Time : ১০:৫২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬