১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, অটো প্রতারণার অভিযোগে আরও ১ জন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • ১১ Time View

হারাগাছে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, অটো প্রতারণার অভিযোগে আরও ১ জন

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ
রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুজন, ইয়াবা সেবনের সময় দুজন এবং ভাড়ায় চালানোর জন্য নেওয়া অটো প্রতারণার মাধ্যমে বিক্রির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় হারাগাছ থানার পুলিশ পৃথক অভিযান চালায়। কার্তিক হাজির বাজার বাঁধের পাড় এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ তুহিন মিয়া (৩৪) ও জাহিনা বেগম লতা ওরফে জাইনা (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, পশ্চিম পোদ্দারপাড়া বাঁধের পাড় এলাকায় ইয়াবা সেবনের সময় মতিয়ার রহমান (৪২) ও আল আমিন মিয়া (২৯)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সারাই পশ্চিম পোদ্দারপাড়া এলাকায় ভাড়ায় চালানোর জন্য মালিকের কাছ থেকে নেওয়া একটি অটো প্রতারণামূলকভাবে অন্যত্র বিক্রি করার অভিযোগে নিরব হাসান (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় লোকজন ও অটোর মালিকের সহায়তায় তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে মাদকবিরোধী ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

হারাগাছে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪, অটো প্রতারণার অভিযোগে আরও ১ জন

Update Time : ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬